২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার টেকনগর পাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান ৩য় বর্ষের ছাত্র ফরহাদ হোসেনের (২৩) পরিচয় পাওয়া গেছে।

নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে টেকনগর এলাকায় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফরহাদ নিহত হন।

এ ঘটনায় আহত ফরহাদের সহাপাঠী হানিফকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাত (৩৩) পরিচয়ের ওই যুবক নিহত হয় বলে জানান মাওনা মহাসড়ক থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়া।

তিনি জানান, লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।