গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, বুধবার গভীর রাতে উপজেলার জোড়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা খাঁ পাড়ার আজিমউদ্দিনের ছেলে হানু খাঁ (৩৫)। দ্বিতীয় জনের নাম জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪০ বছর।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে ৩-৪ জনের একটি দল জোড়াঘাটা গ্রামের মিরাজউদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায়। গৃহকর্তা মিরাজ বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।
পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান হানু খাঁ।
সদর থানার এসআই মকবুল হোসেন জানান, এ ঘটনায় মিরাজউদ্দিনের ভাই হিরাজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন।
