নিউ ইয়র্কে ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সম্মেলন
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা হবে।
স্মারক বক্তৃতা দেবেন শাহরিয়ার কবির। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারের ওই অনুষ্ঠানে ‘দ্য আল্টিমেট জিহাদ’ ডক্যুমেন্টারিও দেখানো হবে বলে আয়োজক সংগঠনের সভাপতি ড. নূরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া নাচ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
সম্মেলনকে কেন্দ্র করে প্রজন্ম একাত্তর, মুক্তিযোদ্ধা যুবকমান্ড, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনে ব্যাপক তৎপরতা চলছে।
এই সফরের সময় শাহরিয়ার কবির যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে একাত্তরের ঘাতকদের বিচার এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা ঘাতকদের বাংলাদেশে ফিরিয়ে নেয়া বিষয়টি তুলবেন বলে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ।
