২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে দেড় কেজি হেরোইন উদ্ধার

চট্টগ্রাম নগরীতে একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি হেরোইন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটেলিয়নের মেজর সাব্বির আহমেদ জানান, বুধবার সকাল ৯টার দিকে সিটি গেইট এলাকায় অস্থায়ী চেকপোস্টে হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসা বাসটির ভেতরে যাত্রীদের ব্যাগ রাখার জায়গায় হেরোইন পাওয়া গেছে।  

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়, পরে বেলা দেড়টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান মেজর সাব্বির।   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এই টাস্কফোর্স গঠিত।