২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের সকল সম্ভাবনা এখনো বিদ্যমান: মজিনা

সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকালে নারায়ণগঞ্জে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সকল সম্ভাবনা এখনো বিদ্যমান রয়েছে।

এটা সহজ না হলেও শেষ পর্যন্ত এটা হবে বলে তিনি মনে করেন।

সকালে তিনি সস্ত্রীক নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে আসেন।

কুমুদিনী প্রসঙ্গে তিনি বলেন, কুমুদিনীতে একটি বিরাট কন্টেইনার পোর্ট হতে পারে। আর এটি হলে পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির কথা ভাবতে হবে না।

তিনি কুমুদিনী কমপ্লেক্সের হ্যান্ডিক্রাফটস, জুট বেলিং এবং প্রেসিং মেশিন, ওয়্যার হাউজসহ প্রস্তাবিত অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরে মজিনা শীতলক্ষ্যা নদীতে নৌ ভ্রমণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।