২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজানো নির্বাচন হতে দেয়া হবে না: আমীর খসরু

দেশে সাজানো কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রধান তিনি বলেন, সঠিক নির্বাচন ছাড়া দেশবাসী একদিনও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেবে না।

“মন্ত্রিসভা ও সংসদ সদস্য সব বহাল রেখে প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করবে। সাজানো গোছানো পাতানো কোনো নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না।”

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন।

নগর জাসাস সহ-সভাপতি আলী আজম চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি আব্দুল মান্নান রানা, নগর বিএনপি নেতা এম এ আজিজ ও নগর জাসাসের সাংগঠনিক সম্পাদক এম এ মূসা বাবলু।