২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি: কমলো আবেদনের সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার ডিন কমিটির সভায় এ  সিদ্ধান্ত নেয়া হয়।

জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদনের সময়সীমা ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভর্তি কমিটির আগের বৈঠকে ভর্তির আবেদনের সময় ৩১ অক্টোবর পর্যন্ত নিধারণ করা হলেও আজ তা পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান ১২ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।