কুড়িগ্রামের সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাটে একটি স্কুলের পায়খানার সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে আব্দুল হামিদের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
পেশায় রিকশাচালক হামিদ ওই এলাকার ফুল বকস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে মীরের বাড়ি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পঁচা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিন্তু এর কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর সকালে বিদ্যালয়ের পায়খানার ভাঙ্গা সেপটিক ট্যাংকে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
রাজারহাট থানার ওসি শামিম আহমেদ সরদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
