নাশকতার অভিযোগে ঝিনাইদহে ইউপি সদস্য গ্রেপ্তার
নাশকতার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক ইউপি সদস্য ও জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি সদস্য আব্দুল ওয়াহেদকে তার নিজ গ্রাম একতারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাংচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসীর রায় ঘোষণার পর মহেশপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাণ্ডব চালায়।
তাদের হামলায় ১৫ পুলিশকর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত হন। এ সময় তারা মুক্তিযুদ্ধের ভাষ্কর্যও ভাংচুর করে।
এসব সহিংসতার ঘটনায় মহেশপুর থানার পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
“গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ এই মামলার এজাহারভূক্ত আসাসি।”
