মুক্তিপণে ছাড়া পেলেন সাবেক সিভিল সার্জন
অপহরণের তিন ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন নাটোরের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ইসহাক আলী।
সোমবারবেলা দুইটার দিকে ৫৫ হাজার টাকা নিয়ে অপহরকারীরা তাকে ছেড়ে দেয় বলে ইসহাক আলীজানান।
তিনিপুলিশকে জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ছয়াবাণি মোড় থেকে অটোরিকশায়করে তিনি মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবেশীদুই যুবক তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এরপরজোর করে দক্ষিণ চকরামপুরের একটি দ্বিতল বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার কাছেএক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সমঝোতার মাধ্যমে ৫৫ হাজার টাকায় স্থির হয়।
পরেপরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি টাকা পাঠাতে বলেন।
তিনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেড়ে দেয়ার আগে জোরপূর্বক এক নারীর সঙ্গে তারআপত্তিকর ছবি তুলে রেখেছে অপহরণকারীরা, পুলিশকে জানালে যা প্রচার করার হুমকি দেয়।
“নিরাপত্তাপেলে আমি দুর্বৃত্তদের সনাক্ত করতে পারব,” বলেন ইসহাক।
নাটোরসদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে পুরো ঘটনাপুলিশকে জানিয়েছেন ইসহাক। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্টদের সনাক্ত করে গ্রেপ্তারকরা হবে।
এবিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
