বান্দরবানে বন্য শুকরের আক্রমণে নিহত ১
বান্দরবানের সদর উপজেলায় বন্য শুকরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত মাইতন বম (২৮) উপজেলার ফারুক পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে ফারুক পাড়া এলাকার গহীণ বনে ১২ জনের একদল শিকারির উপর আক্রমণ বন্য শুকরের পাল। এতে মাইতন ও ও নেলসন ম্রোসহ (২৫) পাঁচজন আহত হয়।
পরে দলের অন্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অংসুইপ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মারা যান মাইতন।
নেলসনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
