২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল থেকে চকলেট বোমা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ হাজার পিস চকলেট বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার বিকাল সাড়ে ৪টায় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বলেন, রোববার বিকালে বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে ভারত থেকে পণ্য পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বিজিবির ধাওয়া খেয়ে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

“পরে ব্যাগে ২৫ হাজার পিস ভারতে তৈরি বাজি (চকলেট বোমা) পাওয়া যায়।”