২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:53 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সোমবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের উপজেলার মান্দারী এলাকায় এ অবরোধ চলাকালে সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, সম্প্রতি মান্দারী ও আশপাশ এলাকার গ্রাহকরা এক ঘণ্টা বিদ্যুত পেলে তিন ঘণ্টা লোডশেডিং এর শিকার হন।

এতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ গ্রাহকরা সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ ও পল্লী বিদ্যূৎতের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।