২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাজতির মৃত্যু

বরিশালে হাসপাতালের প্রিজন সেলে এক হাজতির মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার রাত আড়াইটায় শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান জামসেদ হাওলাদার জাসেম (৩২)।

নগরীর নথুল্লাবাদ এলাকার গনি হাওলাদারের ছেলে জাসেম একটি মাদক মামলার আসামি ছিলেন।

স্বজনদের দাবি, তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফখর উদ্দিন জানান, এলার্জি রোগে আক্রান্ত হলে রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তবে নিহতের ছোট ভাই সাদ্দাম হাওলাদারের দাবি শারীরিক নির্যাতনে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে লাশের সুরাতহাল প্রতিবেদনকারী কোতয়ালী মডেল থানার এসআই এ আর মুকুল বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।