২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯ অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

বন্দরনগরীর মুরাদপুর মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেইট পর্যন্ত এলাকার নয়টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে দেয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট-বড় মিলিয়ে মোট নয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এসব বিলবোর্ডের কোনো অনুমোদন নেই।”

গত কয়েক মাস ধরেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে থাকা অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালিয়ে আসছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।