কক্সবাজারে হেরোইন উদ্ধার
কক্সবাজার থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্যরা ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি এ হোরোইন উদ্ধার করে।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান জানান, ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
