২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সফিপুর এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনায় নিহত মিষ্টু (১৩) জামালপুরের জালগাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

মিষ্টু জামালপুরে জালগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার পরিদর্শক মো. আলমগীর সিদ্দিক জানান, দুদিন আগে জামালপুর থেকে মিষ্টু সফিপুর বিশ্বাসপাড়ায় বোনের বাড়ি বেড়াতে যায়।

সকাল পৌনে ৯টার দিকে সফিপুর আনসার একাডেমির সামনে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী নিরাপদ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী ইটপাটকেল ছুঁড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। ফলে ১০ মিনিটের মতো ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।