ঝিনাইদহ কারাগারে হাজতির মৃত্যু
ঝিনাইদহ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার রাতে মৃত আশরাফুল ইসলাম (২৭) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের অভ্যন্তরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
