২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে স্কুলছাত্র খুন, আটক ৪

পিরোজপুর শহরে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার সকালে সি আই পাড়া সড়কের রায়ের পুকুরে সাদনাম সাকিব প্রিন্সের (১৪) লাশ পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকা থেকে চার জনকে আটক করেছে পুলিশ।

প্রিন্স শহরের আদর্শ পাড়ার জাকির হোসেন লিটনের ছেলে। সে শহরের ভোকেশনাল ট্রেনিং স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা জানান, বৃহস্পতিবার  সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি প্রিন্স।

সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

ধারণা করা হচ্ছে, হত্যার পরে তাকে পুকুরে ফেলে দেয়া হয়।

আটক চার জনের নাম জানাতে পারেনি পুলিশ।

পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।