২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ডাকাতের হামলায় গৃহবধূ আহত

নাটোর শহরের হুগোলবাড়িয়া মহল্লায় নাটোর চিনিকলের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় আহত হয়েছেন এক গৃহবধূ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সদর থানার ওসি আসলাম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে চিনিকলের কেন্দ্রপ্রধান মোখলেছুর রহমান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আরজিনারা বেগমকে (৪০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মোখলেসুর রহমানের স্ত্রী।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাড়ির মূল ফটকে তালা দিয়ে নামাজে গিয়েছিলেন মোখলেছুর। এ সময় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত দেয়াল টপকে বাড়িতে ঢুকে পড়ে।

“তারা মোখলেছুরের মেয়ের গলার স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে এলে আরজিনারা বেগমকে (৪০) কুপিয়ে আহত করে ঘরের মালামাল নিয়ে যায়।”

সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।