২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যা নদীতে তাসলিমার চার ঘণ্টা

যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে সন্ধ্যা নদীর উত্তাল স্রোতে ভেসে যাওয়ার চার ঘণ্টা পর  জীবিত উদ্ধার করা হয়েছে এক গৃহবধূকে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 10:09 AM

Updated : 25 Apr 2022, 07:11 PM

বরিশালের উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান,  শনিবার রাতে উপজেলার ‘এমভি অগ্রদূত প্লাস’ নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে যান পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কলসকাঠী এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (২৫)।

পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাসলিমা মানসিক সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন মা ও ভাই। সঙ্গে ছিল তার শিশু সন্তান।”

রাত ৮টার দিকে উজিরপুরের কালীবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় লঞ্চের রেলিংয়ের পাশে দাঁড়ানো তাসলিমা মাথা ঘুরে সন্ধ্যা নদীতে পড়ে যান।

ঘটনার ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তাতালবাড়ি এলাকা থেকে জেলেরা তাকে জীবিত উদ্ধার করে।

জেলেরা পুলিশকে জানান, তাসলিমা সাঁতারে তীরের কাছাকাছি এসে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান  ওসি।