দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
সিঙ্গাপুরে চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
ফাইল ছবি
এর আগে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হেং উইং এবং সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহাবুব-উজ-জামান সিঙ্গাপুর চ্যাংগি আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৪ আগস্ট রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগ করেন।
