২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবড়ীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবড়ী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শনিবার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় গ্রামে মৃত এ দুই শিশু হল গ্রামের সেকান্দর আলীর ছেলে মোশারফ হোসেন (৮) ও রজব আলীর ছেলে রাব্বি (৭)।

তারা আরিফপাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নালিতাবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম জানান, বেলা দুইটার দিকে এ দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলার করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।