২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডি কর্মকর্তা খুনের ঘটনায় মামলা

সাবেক সিআইডি কর্মকর্তা ফজলুল করিমকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 07:23 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে নিহত ফজলুল করিমের মেয়ে বাঁধনের মেয়ের জামাই ব্যারিস্টার চৌধুরী মকিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

তিনি জানান, খুনের এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার দুই সপ্তাহ আগে কাজে যোগ দেয়া গাড়িচালক লিটনের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাকে গোয়েন্দা কাযার্লয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কয়েকজন ‘দুর্বৃত্ত’ পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিমের বাসায় ঢুকে ফজলুল করিমকে (৬৫) গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের সন্দেহ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধই এ হত্যার কারণ। তবে পুলিশ এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি নয়। 

অন্তত তিনজন ওই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।