গাজীপুরে যুবকের গলিত লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর গাজীপুরে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে কালীগঞ্জের বাগদি গ্রামে একটি ডোবায় রনি গোমেজের (৩৩) লাশ পাওয়া যায়। রনি স্থানীয় বিজয় গোমেজের ছেলে।
আটক সনি গোমেজ (৪০) নিহত রনির স্ত্রীর ফুফাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে রনিকে মাছ ধরার কথা বলে বাড়ির পাশে একটি বিলের দিকে ডেকে নিয়ে যান সনি। এরপর থেকে রনির আর খোঁজ পাওয়া যায়নি।
মৃতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।
