২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমাটিয়ায় রেস্তোরাঁয় আগুন

রাজধানীর লালমাটিয়ায় একটি চাইনিজ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রাফিক্স আর্ট কলেজ সংলগ্ন ‘গোল্ডেন স্পুন’ রেস্তোরাঁয় লাগা এই আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক বাহিনী।

রেস্তোরাঁর ব্যবস্থাপক স্বপন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে রেস্তোরাঁর দ্বিতীয় তলার পুরোটাই পুড়ে গেছে। নিচ তলার আংশিক পুড়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আগুনে কেউ আহত হননি বলে জানান রেস্তোরাঁর ব্যবস্থাপক।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি দাবি করেন।