কসবায় সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা শনিবার ভোররাতে ওই ইউনিয়নের হাজীপুর গ্রামে বাড়ি থেকে জাহাঙ্গীরকে আটক করে।
র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালানো হয়।
তার বাড়ি থেকে দেশীয় একটি রিভলবার, একটি পাইপগান, কয়েকটি চাপাতি, ছুরি, হকিস্টিক ও ককটেল উদ্ধার হয় বলে জানান তিনি।
জাহাঙ্গীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তা পুলিশে সোপর্দ করেছে র্যাব।
