২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে হাসপাতালে রাষ্ট্রপতির পাশে এরশাদ

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

এরশাদের রাজনৈতিক ও প্রেসসচিব সুনীল শুভরায় জানিয়েছেন, শুক্রবার তিনি সেখানে রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

এরশাদের ছেলে এরিক এরশাদও ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মেডিকেল চেকআপ ও চোখের চিকিৎসার জন্য গত ২৩ তারিখ সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর চার দিন পর ছোট ছেলে এরিকের চিকিৎসার জন্য সেখানে যান এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।