নারায়ণগঞ্জে ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার
অগাস্ট ৩০- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৭ শ’ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকার একটি বাস থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
আটক কোহিনূর বেগম (২৮) ঢাকার মিরপুর ১১ নম্বর রূপনগর এলাকার বাসিন্দা আবদুল হান্নানের স্ত্রী। তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের ওই বাসে তল্লাশি চালায় র্যাব। এ সময় কোহিনূরের কাছে সাড়ে ১৭ শ’ ইয়াবা পাওয়া যায়।
