নীলফামারীতে কিশোরীর লাশ উদ্ধার
নীলফামারীর ডিমলা উপজেলায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মৌসুমী আখতার (১৪) উপজেলার নাউতারা ইউনিয়নের ভ্যানচালক আব্দুল গনীর মেয়ে।
শুক্রবার সকালে উপজেলার বুড়িতিস্তা নদীর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ডিমলা থানার ওসি মো. আজিমুদ্দীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয় মৌসুমী। পরে শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন বুড়িতিস্তা নদীর পাড়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এঘটনায় এখনো কোনো মামলা হ্য়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
