লালমনিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
কালারডাঙ্গা এলাকার দিনমজুর সেজাব উদ্দিনের মেয়ে মারুফা আক্তার শারমিন (৬) ও প্রতিবেশী ভ্যানচালক হবিবর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (৪) পানিতে ডুবে মারা যায়।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, খেলতে খেলতে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন জানান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
