২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চরমপন্থী’ খুন

ঝিনাইদহ সদর উপজেলা থেকে এক ‘চরমপন্থীর’ গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলামপুর গ্রামে একটি মরিচ ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনজের আলী (৬৫) বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির তালিকাভূক্ত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

তিনি ওই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, বুধবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মনজের। দুপুর ১২টার দিকে চাষীরা ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।