২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা রবিউল হত্যাকাণ্ড: সাতক্ষীরায় মামলা

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার সকালে সদর থানায় মামলাটি করেন রবিউলের ভাই আনারুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান মামলার খবর নিশ্চিত করে বলেন, যেহেতু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেহেতু তদন্তের স্বার্থে এ মুহুর্তে সব কিছুই গোপন রাখা হয়েছে।

এতে আসামি করা হয়েছে শিবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মাদ, জেলা জামায়াতের আমীর সাবেক এমপি মাওলানা আব্দুল খালেকের ছেলে শামীম হোসেন, আগরদাড়ির কাজী আকরাম হোসেন, পায়রাডাঙ্গার রফি, শফি ও দেলোয়ারসহ ২২ জনকে।

এছাড়াও গত দুই দিনে আটক ৪২ জনের মধ্যে ১৩ জন থানায় আটক রয়েছেন। এর মধ্যে শামীম ও দেলোয়ার এজাহারভূক্ত আসামি।

সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার থেকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শিবপুর ইউনিয়নের হরিশপুর তেঁতুলতলা নামক স্থানে রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

রবিউল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।