অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে ফখরুল
অভিনেতা আনোয়ার হোসেনকে হাসপাতালে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে তিনি স্কয়ার হাসপাতালে যান। সেখানে গত ১৯ অগাস্ট থেকে চিকিৎসাধীন আনোয়ার হোসেন।
মির্জা ফখরুল অসুস্থ অভিনেতার পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
মেডিসিন বিভাগের ডা. মির্জা নাজিমউদ্দিনের তত্ত্বাবধায়নে আনোয়ার হোসেনের চিকিৎসা চলছে।
ফখরুলের সঙ্গে ছিলেন- চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, অভিনেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, হেলাল খান, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী।
