ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর গোড়ান এলাকায় ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম মো. জহির উদ্দিন (২২)।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই শাহজাহানপুর থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “ভিকটিমকে উদ্ধারের পর তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় একটি ধর্ষণমামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
