২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রীসহ আটক ২২

ইসলামী ছাত্রী সংস্থার বরিশাল জেলা সভানেত্রীসহ ২২ সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার দুপুরে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

এদের মধ্যে জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী মোসাম্মৎ পুতুল আক্তার ছাড়া তাৎক্ষণিক আর কারো নাম জানাতে পারেনি পুলিশ।

বরিশাল পুলিশ সুপার কে এম এহসান উল্ল্যাহ জানান, উপজেলা জামায়াত সেক্রেটারি আতাহার উদ্দিনের বাড়িতে ইসলামী ছাত্রী সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠিাতা আবু আলা মওদুদী, গোলাম আযমসহ জামায়াত নেতাদের লেখা ৩৬টি বই ও দুটি সিডি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে পুলিশ সুপার জানান।