২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সিলেটে হরতাল

বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেট জেলা ও মহানগরে বৃহস্পতিবার হরতাল ডেকেছে সেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

ইলিয়াস আলী নিখোঁজের দেড় বছর পর তার ভারতের কারাগারে আটক থাকার একটি খবর প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় আসে।

হরতাল সফল করতে বুধবার দুপুরে নগরীতে হরতালের সমর্থনে মিছিল করেছে সংগঠন দুটি। পরে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশ করেন তারা।  

সমাবেশে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান জানান, ইলিয়াস আলীর খোঁজ না দিলে এ হরতালের মাধ্যমে সিলেট বিভাগ ও সারাদেশে কঠোর আন্দোলনের সূচনা হবে। 

গত ১৮ অগাস্ট ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতারা এই হরতাল ঘোষণা দেন। ই হরতালে বিএনপি সমর্থন দিয়েছে।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম বলেন, হরতাল শান্তিপূর্ণ হলে তারা পাশে থাকবেন।

গত বছরের ১৭ এপ্রিল রাজধানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

এদিন রাত দেড়টার দিকে তার ব্যক্তিগত গাড়িটি বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।