২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার খাগড়াছড়ির মানিকছড়ি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

গ্রেপ্তার দেলোয়ার হোসেন (২৩) মানিকছড়ির গোরখানা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

মামলার বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, মঙ্গলবার দুপুরে মেয়েটির করা মামলায় দেলোয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ২০ বছর বয়সী মেয়েটির জন্মের সময় থেকেই দুপা নেই। অভিযুক্ত দেলোয়ার বিয়ের প্রলভোন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন।

এক পর্যায় প্রতিবন্ধী এই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে দেলোয়ার বিয়ে করতে অস্বীকৃতি জানান।