নরসিংদীতে ষাটোর্ধ্ব দম্পতি খুন
নরসিংদীর ঘোড়াশালের একটি গ্রামে নিজেদের ঘরে খুন হয়েছেন ষাটোর্ধ্ব এক দম্পতি।
তারা হলেন- পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বালিয়া গ্রামের আরমান ভুইয়া (৬২) ও মোসলেমা বেগম (৬৫)।
মঙ্গলবার রাত ১২টার দিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান পলাশ থানার ওসি সাজ্জাদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যা বা তার আগে কোনো সময়ে এই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
ওই ঘরে আরমান ও মোসেলেমাই শুধু থাকতেন। ওই দম্পতির সন্তানরা সবাই ইতালি প্রবাসী।
লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
