খুলে দেয়া হয়েছে শাবি প্রেস ক্লাব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের কর্মরত সংগঠন শাবি প্রেস ক্লাব খুলে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার উপস্থিতিতে প্রেস ক্লাবের তালা খুলে দেয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি কমিটির অনুমোদন না থাকার অভিযোগ এনে শাবি প্রেস ক্লাবের কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল কমিটি।
ছয় মাসের অধিক সময় বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোরুল ইসলাম, গ্রন্থাগারিক আবদুল হাই ছামেনী, নিবন্ধক মো. ইসফাকুল হোসেন, ডেপুটি নিবন্ধক ফজলুর রহমানসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য শাবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি পুর্নবহাল, গঠনতন্ত্র অনুযায়ী ৭ দিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সংগঠনটির কার্যকরী সদস্যদের প্রতি আহবান জানান।
