২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কাজী মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম. সুজাউল ইসলাম।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সমিতির অফিস কক্ষে ২০১৩-১৪ সেশনের জন্য নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম এ মালেক সহ-সভাপতি, দৈনিক দেশ জনতার প্রতিনিধি এস এম আল-আমিন যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি কামরুল ইসলাম শিশির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিউ নেশনের হাসান মাহমুদ কোষাধ্যক্ষ, বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী দপ্তর, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে হয়েছেন।

এছাড়া মানবকণ্ঠের প্রতিনিধি সোহাইল মিয়া ও মানবজমিনের প্রতিনিধি গোলাম মাওলা রুমি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩০ জন ভোটার অংশ নেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান হিসেবে নির্বাচন পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিনের সিনিয়র রিপোর্টার এম মামুন হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, নীল দলের সভাপতি অধ্যাপক মোহাম্মাদ সেলিম ও সাদা দলের সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেনসহ শিক্ষক, ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম ও ছাত্রদলের সাংগঠিনক সম্পাদক এবিএম মহসিন বিশ্বাসসহ শিক্ষক ও ছাত্র নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নির্বাচন শেষে উপাচার্য ফল ঘোষণা করেন।