২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় জলদস্যুর ১০ বছরের জেল

অস্ত্র মামলায় এক জলদস্যুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

জেলা যুগ্ম জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইবুনাল-৩ এর বিচারক জেবুন নাহার আয়শা মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিটন চন্দ্র দাস (৩০) সোনাগাজী দক্ষিণ পূর্ব চর দরবেশ গ্রামের নিকুঞ্জ চন্দ্র দাসের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল করিম খোন্দকার জানান, গত বছর ২ মে দুপুরে ফেনীর চর চান্দিয়া গ্রাম থেকে লিটনকে অস্ত্র ও হাতবোমাসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় এসআই মোতাহের হোসেন সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন।