২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ শিশু উদ্ধার

সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নিজেদের নাম ছাড়া আর কিছু জানাতে পারছে না তারা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ওভারব্রিজের নিচে ফেরদৌসী (৪) ও শামীমকে (৩) কান্নাকাটি করতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

মায়ের সঙ্গে অনেকদূর থেকে এসেছে জানালেও ঠিকানা বলতে পারছে না বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, সম্ভবত অভাবের কারণে কোনো মা এদের ফেলে গেছেন।

ফেরদৌসী ও শামীমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।