২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনা: আরেকজনের মৃত্যু

বাগেরহাট-খুলনা সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মৃত পান্না হীরা (৪৪) বাগেরহাট সদরের উত্তর খানপুর পারমধুদিয়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

রোববার সকালে সড়কের আলাইপুরে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন বাগেরহাট সদরের খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম চক্রবর্তী। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

হাসপাতালের চিকিৎসক মহসীন আলী ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়া পান্না দুর্ঘটনার পর থেকেই অচেতন অবস্থায় ছিলেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সোমবার রাতে তিনি মারা যান।

মোটরসাইকেলের আরেক আরোহী গৌতমের ছোট ভাই রাজীব চক্রবর্তী একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।