২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ক্যাম্পাসে চা বাগান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চা বাগান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ উদ্যোগ নেয়।

মঙ্গলবার সকালে এ বিভাগের প্রধান ড. মোজাম্মেল হক বাগানের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষক ড. ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রজেক্টের আওতায় দশমিক শূন্য এক ছয় (.০১৬) হেক্টর জুড়ে প্রায় তিনশ’ চা চারা রোপন করা হয়েছে।

তা থেকে তিন বছর পরে প্রায় ২৫০-৩০০ কেজি চা পাতা আহরণ করা সম্ভব হবে।

“আগে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন চা বাগানে গিয়ে ফিল্ড ওয়ার্ক করতে হতো। এখন তাদের ফিল্ড ওয়ার্ক করতেও সুবিধা হবে,” বলেন তিনি।

ড. মোজাম্মেল হক এ ব্যাপারে বলেন, “স্বল্প পরিসরে এই বাগানের কাজ শুরু করেছি। সময়ের সাথে সাথে এর পরিধি আরো বাড়ানো হবে।”