২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ডুবল তিন শিশু

পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার মির্জাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনায় মৃতরা হল ফজলু হাওলাদারের মেয়ে মারুফা (৭) ও মারিয়া (৫) এবং মজিদ মৃধার মেয়ে মিতু আক্তার (৩)।

মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উপজেলার আর কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়াদার ফজলুর দুই মেয়ে দুপুরের দিকে খেলার ছলে পাশের পুকুরে পড়ে যায়।

সন্ধ্যার দিকে তাদের প্রতিবেশী পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করা হয়।  

ওসি আরো জানান, দুই শিশুর লাশ উদ্ধার করে মির্জগঞ্জ হাসপাতালের মর্গে সুরতহাল করা হয়। পরে অপমৃতুর মামলা শেষে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

একইদিন বিকেলে দেউলি সুবিধখালি ইউনিয়নের কামার হাওলা গ্রামে পুকুরে ডুবে মারা যায় আরেক শিশু মিতু।

স্থানীয় সংবাদকর্মী মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক খোঁখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায় মিতুর লাশ। সন্ধ্যার পরে লাশ দাফন করা হয়।