২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

বরিশালে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, একটি মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভূক্ত আসামি রানীরহাট এলাকার চান্দু তালুকদারের ছেলে আসিফ তালুকদার (২৮)।

তাকে গ্রেপ্তার করতে সন্ধ্যার পরে সেখানে যায় এসআই নজরুল ইসলাম মজুমদার ও কনস্টেবল এনায়েত হোসেন।

“গ্রেপ্তারের পর আসিফকে থানায় নিয়ে আসার পথে রানীরহাট বাজার এলাকায় পুলিশের উপর হামলা চালায় আসিফের সহযোগিরা।”

তারা পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করে আসামি ছিনিয়ে নিয়ে যায় বলে জানান ওসি।

এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ও কনস্টেবল এনায়েত।