চট্টগ্রামে অবৈধ দোকান ও বিলবোর্ড উচ্ছেদ
চট্টগ্রাম নগরী থেকে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ একশ দোকান ও পাঁচটি বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার দুপুরে বায়েজিদ থানাধীন অক্সিজেন-কুয়াইশ সড়ক থেকে এসব দোকান ও বিলবোর্ড উচ্ছেদ করা হয় বলে সিডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী হাকিম মোহাম্মদ আশরাফুল আমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর অক্সিজেন-কুয়াইশ সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়। সড়কের সম্প্রসারিত অংশসহ ফুটপাতে অবৈধভাবে প্রায় একশ দোকান নির্মাণ করায় কাজ ও চলাচলে বাধার সৃষ্টি হয়।
“তাই এসব অবৈধ দোকান ও ফুটপাতে স্থাপিত পাঁচটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।”
