কেরানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
রাজধানীর কেরানীগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত যুবকের নাম মো. আনু (৩০)। তিনি কেরানীগঞ্জের তারানগর গ্রামের বাসিন্দা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমীন।
তিনি বলেন, আনু বিকাল ৩টায় তারানগর গ্রামের বড়ইকান্দি মাঠে কলমীশাক তুলতে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
