২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফইউজে নির্বাচন ২১ সেপ্টেম্বর

আগামী ২১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হান্নান তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ২৯-৩১ অগাস্ট, মনোনয়নপত্র দাখিল ৩১ অগাস্ট, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর হবে।

মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, যশোর, বগুড়া, দিনাজপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার-এই ১০টি জেলায় ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণ হবে।

গত ফেব্রুয়ারি মাসে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের কথা থাকলেও আট মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।